ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত, হাজার হাজার লোক বিদ্যুতবিহীন

  • আপডেট সময় : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / 201
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় সোমবার প্রচন্ড ঝড় বয়ে গেছে। এতে দু’জনের প্রাণহানি এবং হাজার হাজার লোক বিদ্যুতহীন অবস্থায় রয়েছে। এছাড়া হাজার হাজার ফ্লাইট হয় বাতিল না হয় বিলম্ব হয়েছে।
আলবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ লোক ভয়াবহ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে।
এর আগে দ্যা ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) বিপজ্জনক ঝড়ের ‘মাঝারি ঝুঁকির’ পূর্বাভাস দিয়ে বলেছিল, ঝড়টি ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
স্থানীয় এবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, আলাবামায় বজ্রপাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।
এছাড়া স্থানীয় সিবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলাইনায় ভেঙে পড়া গাছের আঘাতে ১৫ বছর বয়সী আরো একজন মারা গেছেন।
এদিকে ঝড়ের কারনে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাত লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত ছিল।
ওয়েবসাইট ফ্লাইটএওয়্যার থেকে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এক হাজার ৭শ’রও বেশি ফ্লাইট বাতিল এবং আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ^জুড়েই চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা এবং মাত্রা বাড়িয়ে দিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত, হাজার হাজার লোক বিদ্যুতবিহীন

আপডেট সময় : ০১:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩