ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

যে কারণে জাদুঘরে কবীর সুমনের গানের অনুমতি দেয়নি ডিএমপি

  • আপডেট সময় : ১২:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর একদিন পরেই জাতীয় জাদুঘরে কবীর সুমনের গান গাওয়ার কথা। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় চলেও এসেছেন। কিন্তু শেষ মুহূর্তে তার গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পুলিশ বলছে, জাদুঘর গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ওই এলাকায় অনুষ্ঠান করার অনুমতি তারা দেয়নি।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়।

এ উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, আয়োজন ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি শোতে পাঁচ শতাধিক দর্শক ভেন্যু থেকে অনুষ্ঠানটি উপভোগ করবেন।

DMP

আয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল। তবে ডিএমপি বলছে, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবির সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি মিলছে না।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, জাতীয় জাদুঘর একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা। কেপিআইয়ের ভেতর এই ধরনের কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই। শিল্পীদের অনেক ক্রেজ থাকে। উনারা যে পরিমাণ টিকিট বিক্রি করেছে, তার চেয়ে যদি অনেক বেশি লোক চলে আসে এবং বাইচান্স ভাংচুর শুরু করে, তখন তো সমস্ত দোষ পুলিশের ওপর এসে পড়বে। তখন প্রশ্ন আসবে- ‘কেন কেপিআইয়ের ভেতর অনুমতি দিলো’।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যে কারণে জাদুঘরে কবীর সুমনের গানের অনুমতি দেয়নি ডিএমপি

আপডেট সময় : ১২:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২