ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

রমজানের প্রয়োজনীয় পণ্যের সমস্যা সাতদিনের মধ্যে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট সময় : ০৯:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রমজান উপলক্ষে বাজারে তেল, খেজুর, ছোলাসহ যে সব পণ্যের সমস্যা রয়েছে, আগামী সাতদিনের মধ্যে এর সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি আজ শুক্রবার দুপুরে ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, এবারের রমজানে বাজারে কোন খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাতদিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে।

তিনি বলেন, এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি বাজারকেন্দ্রিক কোন সমস্যা হবে না।

এসময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সবধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেন।

এসময় শিল্প মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানের প্রয়োজনীয় পণ্যের সমস্যা সাতদিনের মধ্যে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫