ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তিতে রাজধানীবাসী

  • আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে মাঝরাত থেকে। টানা সকাল পর্যন্ত ঝরেছে মুষলধারে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। যেকোনো সময় আবার শুরু হবে মুষলধারে বৃষ্টি। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঢাকায়। ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী, কর্মজীবী আর শিক্ষার্থীরা। অনেকেই গাড়ির জন্য বৃষ্টিতে ভিজে ছুটছেন, কেউ বা ছাতা হাতে হেটেই গন্তব্যে পা বাড়াচ্ছেন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দু’দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতভর বৃষ্টি, সকালে ভোগান্তিতে রাজধানীবাসী

আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩