ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত অর্থমন্ত্রীর

  • আপডেট সময় : ১০:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি শেষ না হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’

বুধবার (১১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আগের মতো নেই। বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

কঠিন সিদ্ধান্তের বিষয়ে তার মন্তব্য স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, ‘এর মানে এই নয় যে অর্থনীতির চাকা বা আমাদের উন্নয়ন থেমে যাবে।’

তিনি বলেন, ‘সরকার সাময়িকভাবে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। তবে আমরা সেই জিনিসপত্র দুই মাস বা ছয় মাস পরে কিনতে পারি।’

‘অপ্রয়োজনীয় প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেয়া যেতে পারে, তবে বাতিল করা যাবে না,’ জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এই ধরনের প্রকল্প পুনর্গঠন করছি যাতে আমরা কার্যকরভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অর্থনীতি আরো গতি পাবে।’

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে তা কেউ বলতে পারবে না।

তিনি বলেন, কোভিড পরিস্থিতি শেষ হয়ে গেছে এবং এখন কোনো দেশে এর নেতিবাচক প্রভাব নেই। এখন সারা বিশ্বে শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিরাজ করছে। সবাই কষ্ট ভাগাভাগি করছে।

সরকারি কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যদি এগুলো কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিশেষ বা অপরিহার্য না হয় তাহলে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এ ধরনের সফরের বিরুদ্ধে নির্দেশনা জারি করেছেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত অর্থমন্ত্রীর

আপডেট সময় : ১০:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২