ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের

  • আপডেট সময় : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে বিভিন্নভাবে প্রভাব ফেলা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বিশপকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

এই সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে ব্যর্থতা কেবল মিয়ানমার ও বাংলাদেশকে প্রভাবিত করবে না, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

বিশপ জোর দিয়ে বলেন, তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রাখার জন্য কাজ করছেন এবং আশা করছেন জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থপূর্ণ প্রচেষ্টার ক্ষেত্রে যথেষ্ট গতি সঞ্চার করবে।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি মিয়ানমারে দ্রুত রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন।

সংঘাতের অবসান ও দেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলো মিয়ানমার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ জন্য সবার সমর্থন প্রয়োজন।

গণ্যমান্য ব্যক্তিবর্গ রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু ইস্যুতে এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সম্মেলনের দীর্ঘস্থায়ী ফলাফল আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

বিশপ দুই দিনের কর্মসূচিতে বাংলাদেশ সফর করছেন এবং তিনি রোহিঙ্গা ক্যাম্প দেখতে আজ কক্সবাজার গেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের

আপডেট সময় : ১০:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫