ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের লক্ষ্য বাংলাদেশের লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর লেনদেন পুনরায় শুরু টায়ার আমদানিকারকদের অভিযোগ ‘বিভ্রান্তিকর’ : বিটিএমইএ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি নওশাবা-সুমন আনোয়ারকে নিয়ে “ঠাণ্ডা গোশত ২.০” বানাচ্ছেন সিজু-মুহু শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী সাড়া ফেলেছে ফারিনের ‘তোমার আমার প্রেম’

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর লেনদেন পুনরায় শুরু

  • আপডেট সময় : ১০:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর মধ্যস্থতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের (জিডিআর) ওপর আরোপিত ট্রেডিং সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। ফলে ২৬ জুন থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির জিডিআর লেনদেন পুনরায় শুরু হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশের একমাত্র কোম্পানি, যা ২০০৪ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। তবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় চলতি বছরের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী কোনো সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে সেটি ডি-লিস্টিংয়ের ঝুঁকিতে পড়ে। সে অনুযায়ী আগামী ২ জুলাই ছিল এ বিষয়ে নির্ধারিত সময়সীমার শেষ দিন।

এ পরিস্থিতিতে বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআর ডি-লিস্টিং ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে আবেদন করেন এবং এ বিষয়ে ডিবিএর সহযোগিতা কামনা করেন।

এর পরিপ্রেক্ষিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি দ্রুত বিএসইসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

ডিবিএ জানায়, তাদের উদ্যোগের পর বিএসইসি কোম্পানির পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। ওই সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়। এর মাধ্যমে কোম্পানির রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হলে লন্ডন স্টক এক্সচেঞ্জ ট্রেডিং সাসপেনশন প্রত্যাহার করে ২৬ জুন থেকে জিডিআর লেনদেন পুনরায় চালুর অনুমোদন দেয়।

ডিবিএর মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে সময়োপযোগী সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনের কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিবিএ আশা প্রকাশ করে, দেশের পুঁজিবাজারে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিনিয়োগবান্ধব নীতি, কার্যকর সংস্কার এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর লেনদেন পুনরায় শুরু

আপডেট সময় : ১০:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬