ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

লালপুরে ছিনতাইকারীর গুলিতে কলেজ শিক্ষক নিহত

  • আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 435
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার শেষ সীমানায় কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলার বেরিলাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন বাঘা উপজেলার পীরগাছা গ্রামের  মহাম্মদ আলীর ছেলে এবং লালপুর উপজেলার  মহরকয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার সময় রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার শেষ সীমানা বাঘা-ঈশ্বরদী সড়কের বেরিলাবাড়ি নামক স্থানে গুলির শব্দ শোনা যায়। এরপর সেখানে গিয়ে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একটি ট্রাকে করে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পরে স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত লোকজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।

মোশারফ হোসেন একটি হিরো হোন্ড মোটর সাইকের যোগে কলেজে যাতায়াত করতেন। এ ঘটনার পর তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, ঘটনাস্থল বাঘার শেষ সীমানা হলেও সেটি লালপুরের মধ্যে।  মোটরসাইকেলটি ছিনতাই করার উদ্দেশে এ ঘটনা ঘটাতে পরে।

নিউজটি শেয়ার করুন

লালপুরে ছিনতাইকারীর গুলিতে কলেজ শিক্ষক নিহত

আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭