ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: থাকছে বিশেষ কর্মসূচি নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন

লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • আপডেট সময় : ০১:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন বুধবার লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

লেবাননের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজিসহ প্রেসিডেন্টের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন লেবাননের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লেবাননের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

লেবাননের প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত মানবিক সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও লেবাননের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন দু’দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরো অর্থবহ করে তুলতে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার লেবাননের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট সময় : ০১:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫