ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী

লেবাননে ইসরাইলি হামলায় পৌর কর্মী নিহত

  • আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 79
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সীমান্তবর্তী একটি গ্রামে অভিযানকাল আজ বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বাহিনীর অভিযানে একজন লেবানিজ পৌর কর্মীকে নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৪ সালের নভেম্বর মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা সম্প্রতি আরও তীব্র হয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ‘একটি গুরুতর ও নজিরবিহীন আক্রমণ চালিয়ে ইসরাইলি শত্রু বাহিনী বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সীমান্ত থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে ব্লিদা গ্রামে প্রবেশ করে, তাদের সঙ্গে একাধিক যানবাহন ছিল।’

এনএনএ আরও জানায়, ‘বাহিনীটি ব্লিদা পৌর ভবনে হামলা চালায়, যেখানে কর্মচারী ইব্রাহিম সালামেহ ঘুমিয়ে ছিলেন, এবং শত্রু সেনারা তাকে হত্যা করে।’

গ্রামের বাসিন্দারা জানান, অভিযানটি বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এবং ভোরের দিকে ইসরাইলি বাহিনী সেখান থেকে সরে যায়।

এনএনএ আরও জানায়, কাছাকাছি সীমান্ত গ্রাম আদাইসেহ-তে ইসরায়েলি বাহিনী ভোরে একটি ধর্মীয় অনুষ্ঠান হল উড়িয়ে দেয়।

গত কয়েকদিন ধরে ইসরাইল লেবাননের ওপর হামলা জোরদার করেছে। তাদের দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

গত মঙ্গলবার জাতিসংঘের অধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী লেবাননে ১১১ জন বেসামরিক লোককে হত্যা করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননে ইসরাইলি হামলায় পৌর কর্মী নিহত

আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫