ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম

  • আপডেট সময় : ১১:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের আলোচিত মুখ ও বিভিন্ন ইস্যুতে সোচ্চার হিরো আলম বলেছেন, শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না। এ সময় শহীদ মিনারের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) হিরো আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘এখন মনে হয় না আগের মতো চেতনাটা আছে। এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। আজ আমি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে এলাম। এখানে আসার পরে আমি দেখলাম ফুল দেয়া না, মনে হয় ফটোশেসন হচ্ছে। এখানে যে গ্রুপ আসছে তারা ফুল দেয়া না, আসছে সেলফি তুলতে। লোক দেখানো ফুল দেয়া হচ্ছে। এগুলোকে ফুল দেয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না।’

তিনি আরো বলেন, ‘‘এখানে শহীদদের কথা বলা হবে। কিন্তু এখানে শ্লোগান হচ্ছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। এখানে তো এ শ্লোগান হতে পারে না। এখানে শ্লোগান হবে শহীদদের কথা নিয়ে। তারা শহীদদের কথা না বলে বলছে ‘ডাইরেক্ট অ্যাকশন, এগিয়ে চলো এগিয়ে চলো’, এখানে কথা বলতে হবে শহীদের শ্রদ্ধা জানিয়ে।’’

রাজনীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি পুরোপুরি রাজনীতির ভেতরে আছেন। দেশের মানুষ ভালোবাসা দিয়েছে, দেশের জন্য কাজ করতে চান, জনগণের পাশে থাকতে চান।

ভাষার মাসে দেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে পাঠান সিনেমা রিলিজ করা উচিত না। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেয়ার পক্ষে নই।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ মিনারে ‘ডাইরেক্ট অ্যাকশন’ শ্লোগান চলে না : হিরো আলম

আপডেট সময় : ১১:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩