ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শাহরুখের জিরো কি চলবে ?

  • আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই সপ্তাহে। এতে বামনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে ‘জিরো’ নামের এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে বামন শাহরুখের সাথে হুইল চেয়ারে বসা আনুশকা শর্মার ত্রিভুজ প্রেম দেখানো হয়েছে।

সিনেমায় তিন ফুট লম্বা মানুষের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।

পরিচালক আনন্দ এল. রায় বলেন, ‘সিনেমাটিতে এমন একজন মানুষের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যার একজন ভালবাসার মানুষ দরকার, যে তাকে পছন্দ করবে। শাহরুখকে এই চরিত্রের জন্য বেছে নিয়ে তার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম।’

সিনেমাটিতে আনুশকা একজন নাসার বিজ্ঞানী ও ক্যাটরিনা কাইফ একজন মাতাল বলিউড অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এতে দুই অভিনেত্রীর চরিত্র বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

শাহরুখ এই সিনেমায় যে চরিত্রে অভিনয় করেছেন তার নাম বাউয়া সিং। তিনি খাটো হওয়ার কারণে বিয়ের পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু ধীরে ধীরে এই দুই নারীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠে।

এর আগে গত বছর শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’ মুক্তি পায়। এছাড়া ২০১৭ সালে ‘রইস’ ও ২০১৬ সালে ‘ফ্যান’ সিনেমা আশানুরুপ ব্যবসা করতে পারেনি।

৫৩ বছর বয়সী এই বলিউড সুপারস্টারের সর্বশেষ ব্লকবাস্টার সিনেমা ছিল ‘দিলওয়ালে’। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়।

সম্প্রতি এক সাক্ষাতকারে শাহরুখ হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আল্লাহ না করুন, এই সিনেমা যদি সফল না হয়, তবে কী হবে? হতে পারে এর পরের ছয় থেকে ১০ মাস আমি কোনো কাজই করব না। তবে আমি বিশ্বাস করি এটি সফল হবে এবং আমি কাজ করতেই থাকব।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহরুখের জিরো কি চলবে ?

আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮