ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, নিহত বেড়ে ২৬

  • আপডেট সময় : ০৫:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কায় স্পিডবোট উল্টে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাড়িয়েছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে স্পিডবোটের দুই যাত্রীকে। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।

ওসি মিরাজ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোটটি যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে আসছিল। কাঁঠালবাড়ী ঘাটের কাছাকাছি পৌঁছালে ঘাটে নোঙর করে রাখা বাল্কেহেডের পেছনে এর ধাক্কা লাগে। ধারনা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোয় স্পিডবোটটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে উল্টে যায় নদীতে।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনার পর থেকে আমরা ২৬ জনের লাশ উদ্ধার করেছি। দুইজনকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সাধারণত স্পিডবোটে ২০ জনের মতো যাত্রী ওঠে। এই স্পিডবোটে অতিরিক্ত যাত্রী ছিল আরো ১০ জন। নদীতে আরো কেউ নিখোঁজ আছে কি না তা জানতে উদ্ধার কাজ চলছে।’

লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পাশাপাশি নৌপথগুলোতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তারপরও সুযোগ পেলেই যাত্রী নিয়ে নদীতে নেমেছে এই স্পিডবোট। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নৌপুলিশের ওসি আব্দুর রাজ্জাক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ, নিহত বেড়ে ২৬

আপডেট সময় : ০৫:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১