ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী

শুল্ক বিরোধের মধ্যেও কানাডার কারনির সঙ্গে ‘সুন্দর’ আলাপ হয়েছে: ট্রাম্প

  • আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 80
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, প্রতিবেশী কানাডার সঙ্গে নতুন করে শুল্ক বিরোধের মধ্যেও দেশটির প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে তার ‘সুন্দর’ আলাপ হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক শেষে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে খুব সুন্দর একটি কথোপকথন হয়েছে।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রয়াত রোনাল্ড রিগ্যানের পুরনো রেডিও ভাষণ ব্যবহার করে তৈরি মার্কিন শুল্কবিরোধী একটি প্রচারণাকে ‘ভুয়া’ আখ্যায়িত করে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি কানাডিয়ান পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করবেন এবং সমস্ত বাণিজ্য আলোচনা বাতিল করবেন। তিনি কানাডা ও কার্নির বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগ করেন।

গত সোমবার ট্রাম্প কার্নি সম্পর্কে বলেছিলেন, ‘আমি তার সাথে দেখা করতে চাই না।’ তবে বুধবার এপেক নৈশভোজে কার্নি ও ট্রাম্প একই টেবিলে বসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুল্ক বিরোধের মধ্যেও কানাডার কারনির সঙ্গে ‘সুন্দর’ আলাপ হয়েছে: ট্রাম্প

আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫