ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব : হিরো আলম

  • আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিযোগ করেছেন, তার অ্যাজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী ও নেতাদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন।

আজ সোমবার সকালে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘ক্ষমতাসীন দলের কর্মীরা আমার অ্যাজেন্টদের বের করে দিতে ভীতিজনক কৌশল অবলম্বন করেছে। তারা নারীসহ আমাদের কয়েকজন অ্যাজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়।’

কোন কোন কেন্দ্রে তার অ্যাজেন্টদের প্রবেশে সমস্যা হয়েছে জানতে চাইলে, তিনি ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মাটিকাটা উচ্চ বিদ্যালয় ও জামিয়া মাদরাসা কেন্দ্রের কথা উল্লেখ করেন।

এ সময় তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘যাই হোক, আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব : হিরো আলম

আপডেট সময় : ০৩:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩