ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর জানাজা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র জানাজা আজ মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ হুইপদের পক্ষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আওয়ামী লীগ এবং ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
জানাজার নামাজে জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাই’কে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মরদেহ রাত ১টা ৫০ মিনিটে বিমানযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গনে আনা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪