ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় সরকারি বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলায় নিহত ৮৯

  • আপডেট সময় : ০৯:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্র গোষ্ঠীগুলো। এই হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে এবং বিদ্রোহীরা ওই অঞ্চলের দখল নিয়েছে।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, অভিযান শুরুর ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২১টি গ্রাম, শহর ও কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে এইচটিএস ও আল-ফাতাহ আল-মুবিন অপারেশন রুমের উপদলগুলো।

বুধবার (২৭ নভেম্বর) হওয়া এই সংঘর্ষে ৮৯ জন সামরিক সদস্য নিহত হয়েছে, যাদের মধ্যে এইচটিএস ও এর সমর্থক গোষ্ঠীর ৫২ জন এবং সিরিয়ার সরকারি বাহিনীর ৩৭ জন সদস্য রয়েছে।

এছাড়া এইচটিএস পাঁচ সিরীয় সেনাকে আটক করেছে এবং অস্ত্র গুদাম, সাঁজোয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র জব্দ করেছে।

এই অভিযানের জবাবে রুশ যুদ্ধবিমানগুলো আতারিব শহরের আশপাশের দলগুলোর পেছনের অবস্থানে ভ্যাকুয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান হামলা চালায়। পাশাপাশি সিরিয়ার সরকারি বাহিনী আতারিব, দারাত ইজ্জা ও আশপাশের গ্রামগুলোতে শত শত আর্টিলারি শেল ও রকেট দিয়ে গোলাবর্ষণ করে।

পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, একদিন আগে এইচটিএসের সামরিক উপস্থিতির কারণে পশ্চিম আলেপ্পোর গ্রামাঞ্চলের আতারিব ও আশপাশের গ্রামগুলো থেকে বেসামরিক লোকজন সরিয়ে নেয়া হয়।

এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে সাবেক নুসরা ফ্রন্ট, সিরিয়া, রাশিয়া ও অন্যান্য কয়েকটি দেশ।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় সরকারি বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলায় নিহত ৮৯

আপডেট সময় : ০৯:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪