ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত

  • আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলার ওসমমানী নগর ও জকিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এই ৩ জনের প্রাণহানি ঘটে। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুরে এই দূর্ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উপজেলার ইলাশপুরে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার পুত্র আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে পাঠান। সোমবার দুপুরে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেস্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম (৪৫) নিহত হন । রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল বড়বাড়ির মৃত রইছ মিয়ার ছেলে। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহরে আসছিলেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফখরুলসহ ৩ জন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ফখরুল ইসলাম মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত

আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩