ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা

সিলেটে ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপডেট সময় : ০১:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের উদ্ধার কাজ শেষে প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শিববাড়ি এলাকায় ঢাকাগামী একটি তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনে আটকা পড়েন। উপবন ও কালনী এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনও আটকে ছিল।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানিয়েছেন কুলাউড়া থেকে আসা একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়। এরপর রেললাইনের মেরামত কাজ শেষে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়। তবে সারাদিন শিডিউল বিপর্যয় থাকতে পারে।

এদিকে রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় : ০১:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫