ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয়

সুনামগঞ্জের ৩ উপজেলায় চপল, অভি ও রাজ্জাক নির্বাচিত

  • আপডেট সময় : ১০:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় যথাক্রমে খায়রুল হুদা চপল, সাদাত মান্নান অভি ও মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ এবং মধ্যনগর উপজেলায় ৪র্থ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বুধবার রাত ৮টায় জেলার তিন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় খায়রুল হুদা চপল (মোটর সাইকেল) ৩৬ হাজার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী স্মরণ (আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট।
শান্তিগঞ্জ উপজেলায় সাদাত মান্নান অভি (আনারস) ৪১ হাজার ৩২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী আবুল কালাম (মোটর সাইকেল) পেয়েছেন ১৯ হাজার ৩৮৬ ভোট।
মধ্যনগর উপজেলায় ১২ হাজার ৮৫৩ ভোট পেয়ে মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া (মোটর সাইকেল) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইদুর রহমান (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৯১৭ ভোট।
জেলা নির্বাচন অফিসার মো.আলমগীর হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও দিনভর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জের ৩ উপজেলায় চপল, অভি ও রাজ্জাক নির্বাচিত

আপডেট সময় : ১০:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪