ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

সেজান জুস কারখানার আগুনে ৫৩ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১০:৪১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জেরর রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার সেজান জুস কারখানার আগুনে পুড়ে মৃত ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এই লাশগুলো উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে চতুর্থ তলা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তালাবদ্ধ থাকায় চতুর্থ তলার কোনো শ্রমিক আগুন লাগার পর বের হতে পারেনি। তারা দগ্ধ হয়ে ভবনের ফ্লোরেই মারা গেছেন।

এদিকে দুপুর আড়াইটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঢাকা-সিলেট মহাসড়কের সেজানের জুস কারখানায় বৃহস্পতিবার বিকেলে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স্বজনদের আহাজারি
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছে, আগুন লাগার খবর শুনে বৃহস্পতিবার রাত থেকেই কারখানার সামনে ভীর করেছেন অনেকে। স্বজনদের খুঁজতে আসা মানুষের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। করুণ এক দৃশ্য। কেউ ছুটছেন স্বজনের খোঁজে। শোকে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। কেউবা বাক রুদ্র। কেউবা নিরবে দাঁড়িয়ে আছেন ভবনের পাশে। আবার কেউ কেউ মুর্ছা যাওয়া স্বজনদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

নিখোঁজ ৪৫ জন
সরেজামিনে শুক্রবার দুপুরে দেখা গেছে, নিখোঁজ শ্রমিকদের খুঁজতে আসা স্বজনরা দিগ্বিদিগ ছুটাছুটি করছেন। কেউবা উত্তেজিত হয়ে কারখানার কর্মকর্তাদের খোঁজেন। বৃহস্পতিবার বিকেলে ভবনের ছাদ থেকে এক এক করে লাফিয়ে শ্রমিকরা মাটিতে পড়েন। এ ঘটনায় অনেকের হাত-পা ভেঙে গেছে। মাথায়, পিঠে মারাত্মক জখম হয়েছে। নিখোঁজ হয়েছেন ৪৫ জন শ্রমিক। তাদের ৩৩ জনের পরিচয় মিলেছে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেজান জুস কারখানার আগুনে ৫৩ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১