ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

সোনাগাজীতে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রী সহ দু’জনের মৃত্যু, আহত ২

  • আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ 

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে সাজেদা আক্তার তামান্না  (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী, আল আমিন (৬) নামে এক শিশুর মৃত্যু ও অপর এক ঘটনায় শিরিন আক্তার (১০) ও আকবর হোসেন (১৫) নামে দুইজন আহত হয়েছে।

রোববার সকাল দশটার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামের আনু ফরায়েজি বাড়িতে মৃত্যু ও চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে আহতের ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্রী তামান্না আলামুর গ্রামের আনু ফরায়েজি বাড়ির মো. সোলেমানের কন্যা, কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী, আল আমিন তার ফুফাতো ভাই, চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের মো. বাহার উল্যাহর পুত্র। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

আহত শিরিন আক্তার চরচদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের আবুল কাসেমের কন্যা, আকবর হোসেন একই গ্রামের আবু নাছেরের ছেলে। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলকাবাসী জানায়, সাজেদা আক্তার তামান্না ও তার ফুফাতো ভাই আল আমিন সকাল দশটার দিকে একটি ছাতা নিয়ে তাদের ঘর থেকে পাশের ঘরে যাওয়ার সময় হাঠাৎ বজ্রপাতে দু’জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপর দিকে একই সময় দক্ষিণ চরদরবেশ গ্রামে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে শিরিন আক্তার ও আকবর হোসেন আহত হয়। তাদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ভর্তি করা হয়েছে।সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বজ্রপাতে চারজন হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রী সহ দু’জনের মৃত্যু, আহত ২

আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১