ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা

  • আপডেট সময় : ০৯:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে শনিবার জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সমিতি বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩২ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা; এখন বিক্রি হবে ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪৭৬ টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বেড়ে রোববার থেকে বিক্রি হবে ৫৫ হাজার ৫২১ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

এর আগে সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয় গত ২৪ অক্টোবর; যা ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা

আপডেট সময় : ০৯:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২