ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

স্বাধীনতার ৫৩ বছর পরেও অর্থনৈতিক বৈষম্য, মেনে নেওয়া যায় না: এবি পার্টি

  • আপডেট সময় : ১০:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত গণইফতারে বক্তারা বলেছেন, আমাদের ধনী গরিবের মধ্যকার যে ফারাক সেটা গ্রহণযোগ্য নয়। এখানে অনেকে খাবার অপচয় করছে। আবার কেউ পরিত্যক্ত খাবার কুড়িয়ে খাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। স্বাধীনতার ৫৩ বছর পরেও এই ধরনের অর্থনৈতিক বৈষম্য মেনে নেওয়া যায় না।

আজ রোববার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পার্টি কর্তৃক আয়োজিত চলমান গণইফতারের ২২তম দিনে এসব কথা বলেন তারা।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসেন্ট ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে কৃষি উদ্যেক্তা আবুল হোসেন মিলন, এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, আমার বাংলাদেশ পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার রাজনীতি করছে। আজকেরই গণইফতারে উপস্থিত অনেক মানুষই ভাসমান হিসেবে পরিচিত। যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সেখানে ভাসমান পরিচয়ে কারো থাকার কথা ছিলো না। এবি পার্টি আপনাদের পরিচয় ফিরিয়ে দিতে এবং ধনী গরীবের মধ্যকার ফারাক কমাতে লড়াই করছে।

সভাপতির বক্তব্যে পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারাই দেশ শাসন করেছে, প্রতিটি শাসকই বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা গোটা দেশকে ঢেলে সাজানোর সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনও অধিকার নাই; এদেশের মানুষ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর আমরা এক জালিমের শাসনে ছিলাম। কতো মানুষকে জালিম হাসিনা গুম-খুন করেছিলো, আয়নাঘরে রেখেছিলো তার হিসাব এখনো অজানা। বরং তিনিই বাংলাদেশ থেকে পালিয়ে এখন ভারতে বসে সাইকোপ্যাথের ন্যায় আচরণ করছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতার ৫৩ বছর পরেও অর্থনৈতিক বৈষম্য, মেনে নেওয়া যায় না: এবি পার্টি

আপডেট সময় : ১০:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫