ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডিআইআইটির শিক্ষার্থীদের শিল্প সফর

হিজবুল্লাহ সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, অভিযোগ সিরিয়ার

  • আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সিরিয়া জানিয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ রাতভর লেবানন থেকে তাদের এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরাইল ও লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত চলছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিরিয়ার সেনা কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা আজ মঙ্গলবার জানিয়েছে, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দামেস্কের পশ্চিমে সেরঘায়া শহরের কাছে আঘাত হেনেছে।

সেনাবাহিনী হিজবুল্লাহকে সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছে। সেনাবাহিনী সংবাদ সংস্থাকে জানিয়েছে, তারা সিরিয়া-লেবানন সীমান্তে হিজবুল্লাহর শক্তিবৃদ্ধি পর্যবেক্ষণ করেছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা’কে দেওয়া এক বিবৃতিতে সিরিয়ার আরব সেনা ঘোষণা করেছে, কোনো ভাবেই সিরিয়াকে লক্ষ্য করে আক্রমণ সহ্য করা হবে না।’

গত সপ্তাহে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে আক্রমণ করলে লেবানন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব লেবাননে হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ইসরাইল রাজধানী বৈরুতসহ লেবানন জুড়ে হামলা চালিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাহকে দেশকে ‘ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা’ করার অভিযোগ করেছেন। সংসদীয় দলের প্রধান বলেছেন, তাদের ‘প্রতিরোধ ছাড়া আর কোনো বিকল্প নেই।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হিজবুল্লাহ সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, অভিযোগ সিরিয়ার

আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬