ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২০৬০ টাকা

  • আপডেট সময় : ০৭:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দর ঘোষণা করে, যা আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে। এর আগে দাম ছিল ১৮৩৭ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ রাত ৮ টার পর থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করার কারণেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। এছাড়া ডিলারদের চার্জ ৫০ থেকে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ থেকে বাড়িয়ে ৭০ টাকায় উন্নীত করা হয়েছে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৫ টাকা, যা আগে ছিল ৮৪ দশমিক ৬২ টাকা। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে এই অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩ দশমিক ০৯ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এলপিজির বাজার অস্থির হয়ে পড়েছিল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন। গত মাসে বিইআরসি দাম বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করলেও রাজধানীর বিভিন্ন এলাকায় তা ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হচ্ছিল। কোথাও কোথাও ১৫৮৫ টাকার এলপিজি ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত দামে কেনাবেচা হওয়ার খবর পাওয়া গেছে। অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করা হলেও খোদ রাজধানীতেই বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়।

নিউজটি শেয়ার করুন

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২০৬০ টাকা

আপডেট সময় : ০৭:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬