ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

২০ জুলাই বিয়ে হয় বুবলি-শাকিবের

  • আপডেট সময় : ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সন্তানের ছবি প্রকাশ করে শাকিব খানকে স্বামী দাবি করলেও তাদের বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীকে নিয়ে।

কবে তাদের বিয়ে হয়েছে তার উত্তর জানতে অপেক্ষায় ছিলেন অনেকে। প্রশ্নের উত্তর না পেয়ে অনেকেই গুঞ্জন রটিয়েছিলেন- শাকিব খানের সাথে বিয়েই হয়নি বুবলীর।

তবে এবার সে গুঞ্জনকে উড়িয়ে দিলেন শবনম বুবলী নিজেই। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

সোমবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ২৬ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন বুবলী। ছবিতে শাকিব খানের সাথে দেখা গেছে তাকে। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এটি প্রকাশের পর নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন বুবলীর পোস্টে। জানাচ্ছেন বিভিন্ন প্রতিক্রিয়া।

এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় শাকিব-অপুর সন্তান জয়ের। এরপর ২০১৮ সালের ১২ মার্চ শাকিব-অপুর বিচ্ছেদ কার্যকর হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ জুলাই বিয়ে হয় বুবলি-শাকিবের

আপডেট সময় : ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২