ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা

২০ মার্চের মধ্যে এফবিসিসিআইয়ের কাছ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে এনবিআর

  • আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 106
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রম অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। এজন্য বাজেট প্রস্তুতে সহায়তা করতে বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনকে তাদের নিজ নিজ প্রস্তাব আগামী ২০ মার্চের মধ্যে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নিকট লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সাথে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2025@gmail.com এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

এনবিআর প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোন চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন।

উল্লেখ্য, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এরই ধারাবাহিকতায় একটি অংশগ্রহণমূলক ও গণমুখী এবং সুষম বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের সম্মানিত করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, বাণিজ্য সংগঠন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান করেছে। এ ছাড়াও তাঁদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবে এনবিআর।

এনবিআর আশা করছে যে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক ও গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ মার্চের মধ্যে এফবিসিসিআইয়ের কাছ থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে এনবিআর

আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫