ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি

  • আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 107
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

ইয়ামিন মোল্লা বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কী পারবে না, সে সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরা নেবেন।’

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ চার দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।

পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন দেয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়।

দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৬ ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি

আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫