ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চারস্তরের নিরাপত্তা

  • আপডেট সময় : ০৮:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সার্বিক নিরাপত্তা সম্পর্কে বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে শহীদ দিবস উদযাপনের লক্ষ্যে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এসময় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো: মনিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দিন শহীদ মিনার ও এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপনকে কেন্দ্র করে মৎস্য ভবন থেকে নিউমার্কেট এবং দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এসব এলাকার প্রতি ইঞ্চি সিসিটিভির ফুটেজ কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (দিবাগত মধ্যরাত) ভিভিআইপি ও ভিআইপিরা আসার আগে থেকে শহীদ মিনার ও এর আশপাশের পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারের নিরাপত্তায় থাকবে ৪টি ওয়াচ টাওয়ার। শহীদ মিনারে আগত সবাইকে আর্চওয়ে গেটের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে হবে। ডিএমপি কমিশনার আরো বলেন, সার্বক্ষণিক দায়িত্বে থাকবে সোয়াট, বম্ব ডিস্পোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চারস্তরের নিরাপত্তা

আপডেট সময় : ০৮:০০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭