ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

তুর্কি ড্রোন যেভাবে বদলে দিচ্ছে যুদ্ধের গতি-প্রকৃতি

  • আপডেট সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের সাড়া জাগানো সশস্ত্র ড্রোন লিবিয়া ও আজারবাইজান যুদ্ধে বিপুল প্রভাব বিস্তার করেছে। তুরস্ক থেকে হাজার মাইল দূরে সংগঠিত এ যুদ্ধের গতিপ্রকৃতিকে দেশটির স্বার্থের অনুকূলে এনেছে এ ড্রোন। এ কারণেই তুরস্ক নির্মিত এ বিশ্ব নন্দিত ড্রোন এখন আন্তর্জাতিক গণ-মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নতুন এক রিপোর্টে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

তুরস্কের তৈরী বায়কার কোম্পানির টিবি-২ ড্রোন আজারবাইজান ও ত্রিপলিভিত্তিক লিবিয়া সরকারের পক্ষে বিপুল ভূমিকা রাখে। এ দু’দেশই তুরস্কের মিত্র। ব্লুমবার্গের এ প্রতিবেদনে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে উন্নতির কথাও বলা হয়েছে।

তুরস্কের ড্রোন প্রযুক্তি ব্যবহারের কৌশলগত ব্যবহার সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। তুরস্কের এ সাম্প্রতিক সাফল্যের আলোকে অনেক দেশ তাদের সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা ঠেলে সাজাচ্ছে। লিবিয়া, সিরিয়া ও নাগোরনো-কারাবাখের যুদ্ধক্ষেত্রে সাফল্যের কারণে তারা এমনটি করছে। এমনকি যুক্তরাজ্যও এখন এ তুর্কি মডেলের প্রতিরক্ষা ব্যবস্থা অনুকরণ করছে। যুক্তরাজ্য ন্যাটো প্রতিরক্ষা বাহিনীতে তুরস্কের ভূমিকারও প্রশংসা করছে।

বায়ার আখতার টিবি-২ ড্রোন তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বায়কার টেকনোলজি তৈরী করেছে। তুরস্কের সেনাবাহিনী এ ড্রোনটি ২০১৫ সাল থেকে ব্যবহার করছে। আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান সরকারের কারাবাখ যুদ্ধের সাফল্যের মূল কারণ বলে মনে করা হয় এ ড্রোনকে। লিবিয়া ও কারাবাখ যুদ্ধে এ ড্রোনের ব্যবহারকে নতুন ধরনের যুদ্ধ প্রযুক্তির সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে গণ্য করা হচ্ছে।

সূত্র : ইয়েনি সাফাক

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুর্কি ড্রোন যেভাবে বদলে দিচ্ছে যুদ্ধের গতি-প্রকৃতি

আপডেট সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১