ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

দ্বিতীয় দিনশেষে ৮৮ রানের লিড পেল বাংলাদেশ

  • আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। সোমবার বিকেলে তামিম ইকবাল ও সৌম্য সরকার সতর্ক সূচনা করলেও দিনের একেবারে শেষ দিকে এসে সৌম্য আউট হয়ে যান|

এর আগে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় বাংলাদেশ। সাকিব-মিরাজের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করেছে মুশফিক বাহিনী| এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ২৬০ রান। বাংলাদেশের লিডটা আরেকটু বেশি হতে পারতো। কিন্তু লেজের শক্তিতে কিছুটা এগিয়ে যায় অসিরা।
১৪৪ রানে অষ্টম উইকেট হারানোর পর প্যাট কামিন্স ও অ্যাস্টন এগার নবম উইকেটে করেন ৪৯ রান। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এই উইকেটের পতন ঘটান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দলীয় ১৯৩ রানে নবম উইকেটের পতন হয়| নতুন করে মাঠে নামা জোস হাজলউডের উইকেটও সাকিব তুলে নিলে থামে অস্ট্রেলিয়ার যাত্রা। অ্যাস্টন এগার ৪১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের পক্ষে সাকিব ৬৮ রানে ৫টি ও মিরাজ ৬২ রানে ৩টি উইকেট নেন।

তিন উইকেটে ১৮ রান নিয়ে রবিবার দ্বিতীয় দিনে ফের প্রথম ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সাকিব-মিরাজের বোলিং নৈপুণ্যে দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। এমনকি রেনশো (৪৫) ছাড়া টপ অর্ডারে কেউ দুই অঙ্কেও পৌঁছতে পারেননি। তবে টেল-এন্ডাররা এসে অস্ট্রেলিয়ার পক্ষে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত স্কোর ৯ উইকেটে ২১৬ রান।

এর আগে প্রথম দিনে সাকিব-তামিমের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৬০ রান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয় দিনশেষে ৮৮ রানের লিড পেল বাংলাদেশ

আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭