ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভোলায় রোটেশন প্রথা বাতিলের দাবিতে মামলা দায়ের

  • আপডেট সময় : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:  ঢাকা-ভোলা নৌ-রুটে চলাচলকারী ৭ যাত্রীবাহী লঞ্চের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা-ভোলা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে রবিবার(১৯নভেম্বর) দুপুরে লঞ্চযাত্রী ও বিশিষ্ট ঠিকাদার রুহুল আমিন কুট্টি বাদি হয়ে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদিগনের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ জারি করেন।

বাদি পক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌসুলী (এপিপি) এডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার জানান, ঢাকা-ভোলা নৌ-রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের রোটেশন প্রথা বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

তারা দীর্ঘদিন ধরে রোটেশন প্রথা বাতিলের দাবি জানিয়ে আসলেও কোন আমলে নেননি প্রভাবশালী লঞ্চ মালিকরা। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে রোটেশনের মাধ্যমে ঢাকা-ভোলা নৌ-রুটে লঞ্চ চালাচ্ছেন প্রভাবশালী লঞ্চ কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে যাত্রীদের পক্ষে লঞ্চযাত্রী ও বিশিষ্ট ঠিকাদার রুহুল আমিন কুট্টি বাদি হয়ে জাষ্টিজ অব দ্যা পিচ ফৈজদারী কার্যবিধির ২৫ ধারায় ঢাকা-ভোলা নৌ-রুটে চলাচলকারী ৭ যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৯, কর্ণফুলী-১০, কর্ণফুলী-১১, গ্লোরী অব শ্রীনগর, এমভি বালিয়া, এমভি ভোলা ও ক্রিষ্টাল ক্রুজের মালিকের বিরুদ্ধে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আখতারুজ্জামান মামলাটি আমলে নিয়ে বিবাদিগনের বিরুদ্ধে আদালতে তলব করে কারন দর্শানোর নোটিশ জারির আদেশ দেন।
মামলায় বাদি আরো জানান, ভোলা-ঢাকা নৌ-রুটে প্রতিদিন ৪টি করে যাত্রীবাহী লঞ্চ চলাচল করার নিয়ম থাকলেও প্রভাবশালী লঞ্চ কর্তৃপক্ষ সাধারণ যাত্রীদের জিম্মি করে প্রতিদিন ২টি করে যাত্রীবাহী লঞ্চ চালাচ্ছে। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করে। এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়াও আদায় করে থাকে। এমনকি সাধারণ যাত্রীরা কেবিনের বুকিং দিলেও লঞ্চ কর্তৃপক্ষ অনেক সময়ে সেই কেবিন অন্যজনকে দিয়ে দেন বলেও বাদি জানান।

তিরিক্ত সরকারি কৌসুলী (এপিপি) সোয়েব হোসেন মামুন, এড্যাভোকেট মনিরুল ইসলাম সহ প্রায় ৭ আইনজীবী বাদির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এবং মামলা পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় রোটেশন প্রথা বাতিলের দাবিতে মামলা দায়ের

আপডেট সময় : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭