ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

  • আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • / 403
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি অনেকখানি দুর্বল হয়ে এলেও তার প্রভাবে আজ সোমবারও দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

এদিকে বিরূপ আবহাওয়ার প্রভাবে গত রবিবার থেকে চট্টগ্রামের আকাশ মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে সূর্য্যরে মুখ দেখা মিলছে না। গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭