ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজারে দুই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত!

  • আপডেট সময় : ১০:০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের মহেশখালীতে  ২টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আকাশে উড়ন্ত অবস্থায় দু’বিমানের মধ্যে সংঘর্ষে এ বিমান দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে  বুধবার সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে মহেশখালী উপজেলা সদরের পুটিবিলা এয়ার মোহাম্মদ পাড়া ও ছোট মহেশখালী ইউনিয়নের মাইজ পাড়া এলাকায়।

এ বিমান দূর্ঘটনায়  ৪ জন পাইলটকে ঘটনাস্থলের অদুরে সোনাদিয়ার চর ও হামিদার দিয়া চর থেকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সুত্র জানান। তারা প্যারাসুট যোগে নিরাপদে অবতরন করেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত পাইলটরা হচ্ছে, ক্যাপ্টেন শরীফ। স্কোয়ার্ডন লিডার মনির,উইং কমান্ডার আজিম ও উইং কমান্ডার রাজিব বলে জানা গেছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম ও থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আহত ৩ জন পাইলটকে বিমান বাহিনীর  হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয় হয়েছে। আরেক জনকে দেরীতে পাওয়া যাওয়ায় তাকে নদী পথে ককস বাজার শহর হয়ে তাকেও হেলিকপ্টারে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রথম বিমান টি পড়ে মহেশখালী পৌর এলাকার পুটিবিলা পাল পাড়া ও এয়ার মোহাম্মদ পাড়ার মধ্যবর্তী একটি পুকুর পাড়ে ওই গ্রামের নজু মিয়ার পুত্র আব্দু ছাত্তারের বাড়ীর রান্না ঘরের উপর। এতে ও বাড়ীর ভিতরে থাকা দু’শিশু সহ ৪ জন অাহত হয়েছে। অাহতরা হচ্ছে ফয়সল (২২),খদিজা (৩৫),আখি (১০)  ও আবদু ছাত্তার (৩০)।
ঘটনাস্থলের বাসিন্দা মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলের পাশে ছিলেন। এসময় অাকাশে একটি বিমানে আগুন লাগা অবস্থায় তার গ্রামেন উপর দিয়ে দুই তিনটি চক্কর দিয়ে হঠাৎ বিকট শব্দে পড়ে যায়। এতে আগুন ধরে গেলে গ্রামের লোকজন পালাতে থাকে। ওই বিমান টি আকাশেই ভেঙ্গে গিয়ে এর পাইলটের একটি আসন ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দক্ষিণে দাসি মাঝির পাড়ায় পড়ে যায়। ঘটনার সাথে সাথে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অকুস্থলে গিয়ে আগু নেভান।

অপর বিমানটি পড়ে মহেশখালী পৌরসভার সংলগ্ন ছোট মহেশখালী ইউনিয়নের মাইজ পাড়া গ্রামে। দুটি বিমান দূর্ঘটনার দুরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার হবে।  ঘটনাস্থল দুটিতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমানোর করনে পুলিশ ও আইন শৃংখলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে দুই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত!

আপডেট সময় : ১০:০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭