ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

চট্টগ্রাম ছেড়ে গেলেন প্রণব মূখার্জী

  • আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 চট্টগ্রাম প্রতিনিধি: বৃটিশ সৈন্যদের হাতে ধরা পড়ার আগে আত্মাহুতি দেয়া বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম ছেড়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

এসময় নগরীর পাহাড়তলীতে বৃটিশদের তৈরি তৎকালীন ইউরোপিয়ান ক্লাব, যেটিতে প্রীতিলতার দল আক্রমণ করেছিলেন সেটি পরিদর্শন করেন তিনি। এর আগে তিনি নগরীর দামপাড়া পুলিশ লাইনে বৃটিশ পুলিশের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত দুটি স্থাপনা পরিদর্শন করেন। অগ্নিযুগের বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে স্বাধীনতাকামী বিপ্লবীরা একটি অস্ত্রাগার লুট করেছিলেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউ থেকে দামপাড়া পুলিশ লাইনে যান প্রণব মুখার্জি। এসময় সিএমপি কমিশনার মো.ইকবাল বাহারসহ উর্দ্ধতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। নগর পুলিশের সহকারী কমিশনার দেবদূত মজুমদার অস্ত্রাগারের ইতিহাস প্রণব মুখার্জির  সামনে তুলে ধরেন।

দেবদূত মজুমদার বলেন, দুটি অস্ত্রাগারের মধ্যে একটিতে বৃটিশ পুলিশের অস্ত্র এবং আরেকটিতে গোলাবারুদ রাখা হত। ১৯৩০ সালের ১৮ এপ্রিল অস্ত্রাগারটি বিপ্লবীরা দখল করলেও গোলাবারুদের সন্ধান তারা পাননি। এই ঐতিহাসিক স্থাপনা নিয়ে যে ইতিহাস সেটি সিএমপির পক্ষ থেকে আমি মহামান্য সাবেক রাষ্ট্রপতিকে জানিয়েছি।
অস্ত্রাগার পরিদর্শন শেষে প্রণব মুখার্জি যান নগরীর পাহাড়তলীতে সেই ইউরোপিয়ান ক্লাবে। দীর্ঘসময় রেলওয়ের কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়া এই স্থাপনা থেকে সম্প্রতি সেই কার্যালয় সরিয়ে নেওয়া হয়েছে। বসানো হয়েছে প্রীতিলতার আত্মাহুতির ইতিহাসসম্বলিত

ইউরোপিয়ান ক্লাবে প্রণব মুখার্জিকে ফুল দিয়ে বরণ করেন সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।  এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাও ছিলেন।

প্রণব মুখার্জি নান্দনিক স্থাপত্যে নির্মিত কাঠের কাঠামোর সেই ক্লাবটি ঘুরে ঘুরে দেখেন। কাঠের পাটাতনের নিচে বৃটিশ সৈন্যদের অস্ত্র রাখার জায়গাটি এসময় তাঁকে দেখানো হয়।এরপর প্রনব মুখার্জি সেখানে প্রীতিলতার স্মৃতিস্তম্ভে¢ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা বেলা ১২টার দিকে তাঁকে নিয়ে গাড়িবহর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়েন ভারতের ইতিহাসে একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সঙ্গে ছিলেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম ছেড়ে গেলেন প্রণব মূখার্জী

আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮