ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আর নেই

  • আপডেট সময় : ০১:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক (এমই) শাহরিয়ার শহীদ আজ দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ….রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি স্ত্রী, একমাত্র পুত্র এবং বহু আত্মীয়-স্বজন,অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাংক্ষী রেখে গেছেন।
শাহরিয়ার শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর নগরীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস’র সম্পাদক মরহুম একেএম শহিদুল হকের ছেলে।
তার মরদেহ সোমবার (১৯ নভেম্বর) পর্যন্ত এ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হবে। একই দিনে শাহরিয়ার শহীদের লাশের কফিন তার কর্মস্থল বাসস, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটে আনা হবে। তার দুই বোন বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শাহরিয়ার শহীদ বহুবিধ প্রতিভার অধিকারি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ ক’টি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন।
কর্মজীবনেও রিপোর্টার হিসেবে শাহরিয়ার শহীদ রাজনৈতিক বিটসহ বিভিন্ন বিটে কাজ করেছেন। এক সময় তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের স্ট্রিংগার ছিলেন।

তিনি অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার ভিত্তিক ৩০টিরও বেশী গ্রন্থ রচনা করেছেন।

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আর নেই

আপডেট সময় : ০১:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮