ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

কাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ফখরুল

  • আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ‘প্রহসনের নির্বাচনে’র অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কাদের সাহেবকে গিয়ে বলেন- আগে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ মিথ্যাচার করেছেন, তার জন্য যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাফ চান। তারপর আলোচনার পথ তৈরি হবে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আবারো বলেন, নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলেই কেবল তারা সংলাপে যাবেন। না হলে যাবেন না। এটা ঐক্যফ্রন্ট ও বিএনপির সিদ্ধান্ত।

তিনি বলেন, আওয়ামী লীগের হামলার বিষয়গুলো জাতির সামনে উঠে আসছে। তবে তাদের লজ্জা–শরম বলতে কিছু নেই। তারা মহাবিজয়ের কথা বলছে। অথচ মহাবিজয়ে সারা দেশের মানুষের মুখে কোনো হাসি নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ফখরুল

আপডেট সময় : ০৪:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯