ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

  • আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজ ক্ষমতাবলে সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ খন্ডকালীন ও অবৈতনিক।

প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯