সংবাদ শিরোনাম ::
কালিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে ব্যাপক আলোচনায় বাশার খাঁন!
- আপডেট সময় : ০৭:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
- / 944
বিডিসংবাদ প্রতিবেদকঃ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন । এই ঘোষণা আসার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার প্রচারণা নিয়ে।
এখন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে উৎসব মুখর প্রতিটি জনপদ। আলোচনা শুরু হয়ে গিয়েছে কে হতে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান, কে হতে যাচ্ছেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী।
নড়াইল জেলার কালিয়া উপজেলায় এরই মাঝে ব্যাপক আলোচনাই রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , তরুন , নির্ভীক যুবলীগের নেতা খায়রুল বাশার খাঁন ।
তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা জনসংযোগ করে তার প্রচার চালাচ্ছেন।উল্লেখ্য যে গত একাদশ সাংসদ নির্বাচনে বর্তমান সাংসদ বি. এম কবিরুল হক মুক্তির নির্বাচনে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছিলেন। তার স্বচ্ছ রাজনীতির কারণে তিনি এগিয়ে রয়েছেন অনেকটা।
মুঠোফোনে তার সম্পর্কে জানতে চাওয়া হলে তাকে কেন ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চান?এলাকাবাসী জানান- “বাশার একজন সৎ ,শিক্ষিত ,স্বচ্ছ ও তরুন রাজনীতিবীদ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুতরাং তিনি নির্বাচিত হলে অবহেলিত কালিয়া বাসীর সেবা করার সুযোগ পাবেন।”
বিডিসংবাদ/এএইচএস


























