ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় : ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরই দক্ষিণ আফ্রিকার রুদ্ররূপ! আগের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল ৯ উইকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও জ্বলে উঠেছে প্রোটিয়ারা। অধিনায়ক ফাফ দু প্লেসির সেঞ্চুরিতে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান।

ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দিয়েছেন কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম। দুজনে ৭৯ রানের উদ্বোধনী জুটি গড়ার পর নাথান লায়নের হাত ধরে প্রথম সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। দ্বাদশ ওভারে মারক্রামকে (৩৪) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বর্তমান চ্যাম্পিয়নদের ব্রেক থ্রু এনে দিয়েছেন লায়ন।

ডি ককও অস্ট্রেলিয়ার অফস্পিনারের শিকার। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান ফিরেছেন হাফসেঞ্চুরির ঠিক পরই। লায়নকে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিচেল স্টার্কের হাতে ধরা পড়া ডি ককের ৫১ বলে ৫২ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি।

দুই ওপেনারকে হারিয়ে অস্বস্তিতে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার হাল ধরেছেন দু প্লেসি। রাসি ফন ডার ডাসেনের সঙ্গে তার ১৫১ রানের জুটি প্রোটিয়াদের এগিয়ে দিয়েছে বড় সংগ্রহের পথে। দ্বাদশ সেঞ্চুরির দেখা পাওয়া দু প্লেসি আউট হয়েছেন ঠিক ১০০ রান করে। ৯৪ বলের আক্রমণাত্মক ইনিংসে ছিল ৭টি চার ও দুটি ছক্কা।

অধিনায়কের বিদায়ের পর একাই দলকে টেনেছেন ফন ডার ডাসেন। তার দুর্ভাগ্য, একটুর জন্য সেঞ্চুরি করতে পারেননি। ইনিংসের শেষ বলে আউট হওয়া এই ডানহাতি ব্যাটসম্যানের অবদান ৯৫ রান। ৯৭ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি।

স্টার্ক ও লায়ন দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট প্যাট কামিন্স ও জেসন বেহরেনডর্ফের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯