ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

চীনের মন্তব্যের জবাবে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কোয়াডে বাংলাদেশের যোগ দেয়া নিয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার যে মন্তব্য করেছিলেন তার জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কোয়াডে যোগ দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চীন কোয়াড নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছে।’

ড. মোমেন বলেন, ‘কোয়াড জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব। এ নিয়ে চীনের আগ বাড়িয়ে কথা বলা দুঃখজনক।’

সোমবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ভার্চুয়াল মতবিনিময় সভায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী। তাই চীন মনে করে, এতে যেকোনোভাবে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের মন্তব্যের জবাবে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১