ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

১০ উইকেটে লজ্জার সেই হারের প্রতিশোধ নেবে ভারত, নাকি আবারো

  • আপডেট সময় : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ের মাটিতেই ভারতকে হারতে হয়েছিল ১০ উইকেটে। সেই মাঠেই ফের মুখোমুখি দুই দল। আজ রাত ৮টায় মাঠে নামবে ভারত এবং পাকিস্তান।

১০ উইকেটে হারের পর মাঝের ১০ মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের পরিসংখ্যান কী বলছে? পাকিস্তান দলই বা কেমন খেলেছে তাদের ম্যাচগুলোতে? কোন কোন ক্রিকেটারের দিকে রাখতে হবে নজর?

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের ম্যাচের পর থেকে এখনো পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে ২২টি ম্যাচে জয় পেয়েছে তারা। পাকিস্তান খেলেছে ১২টি ম্যাচ। জিতেছে ১০টি।

ভারতের এই ২৮টি ম্যাচের মধ্যে সব থেকে বেশি রান করেছেন রোহিত শর্মা। তিনি ২০টি ম্যাচ খেলে করেছেন ৬২৩ রান। গড় ৩২.৭৮। সূর্যকুমার যাদব এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ১৮টি ম্যাচ খেলে করেছেন ৫২২ রান। গড় ৩৭.২৮। তৃতীয় স্থানে থাকা শ্রেয়াস আয়ারকে যদিও এশিয়া কাপের দলে রাখা হয়নি। তিনি ১৭টি ম্যাচ খেলে করেছেন ৪৭৯ রান। গড় ৩৯.৯১।

বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপে তার ওপরেই ভরসা রাখছে ভারত। ২০টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২৩টি উইকেট। চোটের জন্য হর্ষল পটেল নেই। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৭টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন তিনি। যুজবেন্দ্র চহাল ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

শেষ ১০ মাসে দুই দলের টি-টোয়েন্টি ম্যাচ খেলার ফারাক অনেকটাই। নিজেদের ম্যাচে দাপট দেখিয়েছে দুই দলই। কিন্তু এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৯ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। এর মধ্যে ৬টি ম্যাচে জিতেছে ভারত। দু’টিতে জিতেছে পাকিস্তান। একটি ম্যাচ টাই হয়েছে। বোল-আউটের পর সেই ম্যাচ জেতে ভারত।

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বাদ দিলে বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। রোববার এশিয়া কাপের লড়াইয়ে নামতে চলেছে দুই দল। সেই ম্যাচের দিকেই তাকিয়ে দুই দেশের সমর্থকরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ উইকেটে লজ্জার সেই হারের প্রতিশোধ নেবে ভারত, নাকি আবারো

আপডেট সময় : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২