ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টানটান উত্তেজনার ম্যাচে পরিসংখ্যান কী বলে

  • আপডেট সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়ান দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের খেলা মানেই টানটান উত্তেজনা আর ভিন্ন অনুভূতির ছোঁয়া। আর আফগানিস্তানের বিপক্ষে সেই রোশনাই যেন আরো বেড়ে যায়। এক দিনের ক্রিকেটে বাংলাদেশ দাপট ধরে রাখলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান বরাবরই এগিয়ে। চলুন দেখে আসি, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান-

দুই দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হয়েছে ৮ বার। যেখানে ৫ জয় পেয়েছে আফগানিস্তান, ৩ জয় বাংলাদেশের। আগে ব্যাট করে বাংলাদেশ জিতেছে মাত্র ১ ম্যাচে, আফগানিস্তানের আগে ব্যাট করে জয় ৩টি। পরে ব্যাট করে বাংলাদেশ ও আফগানিস্তানের জয় সমান ২টি ম্যাচে।

ইনিংস প্রতি আফগানিস্তানের গড় রান ১২৯, বিপরীতে বাংলাদেশের গড় রান ১২৮। যেখানে আগে ব্যাট করে টাইগারদের গড় ১৩৪.৭, সেখানে আফগানদের গড় ১৩৭.২। আর পরে ব্যাট করা ম্যাচে বাংলাদেশের গড় ১২৪.৪। আফগানিস্তানের গড় ১১৬.৭। ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ১৫৫, আফগানিস্তানের ১৬৭।

এবার ফিরি ব্যক্তিগত অর্জনে। দুই দলের লড়াইয়ে কোন যোদ্ধারা আছেন শীর্ষে। যাহোক, দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার উপরের দুই নাম বাংলাদেশের দুই ভাইরা-ভাইয়ের। মাহমুদউল্লাহ সংগ্রহে সর্বোচ্চ ১৬৯ রান। ১৪৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে মুশফিক। আফগানিস্তানের মোহাম্মদ নাবি আছেন ৩ নাম্বারে, তিনি করেছেন ১৪১ রান। ১৩৭ রান নিয়ে চতুর্থ স্থানে সাকিব আল হাসান।

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর আফগান অধিনায়ক মোহাম্মদ নাবির। ৮৪* রানের অপরাজিত ইনিংস আছে তার দখলে। অপরাজিত ৭০* রান নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। মিনিমাম ১০০ রান করেছেন, এমন ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ স্ট্রাইকরেট নাবিরই, ১২৮। ১২৬ স্ট্রাইকরেটে দ্বিতীয় স্থানে জাজাই। তিন নাম্বারে আছেন মাহমুদউল্লাহ, তার স্ট্রাইকরেট ১২১.৫৮।

সর্বোচ্চ ব্যাটিং গড়েও এগিয়ে আফগানরা। সামিউল্লাহ শিনওয়ারির গড় ৩৯.৬৭। দ্বিতীয় স্থানে থাকা জাজাইয়ের গড় ৩৭.৬৭। তালিকার পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গড় মুশফিকের, ২৪.৮৬।

উইকেটের দৌড়ে ১৪ উইকেট নিয়ে সবার আগে রাশিদ খান। ১০ উইকেট নিয়ে দুইয়ে সাকিব আল হাসান। তিনে থাকা মুজিবের উইকেট ৭টি। সেরা বোলিং ফিগার নাসুম আহমেদের ৪/১০। রাশিদ খানের আছে ১২ রানে ৪ উইকেট। ১৫ রানে ৪ উইকেট আছে মুজিবুর রহমানেরও।

ইকোনমির সেরা তালিকায় আছেন মাশরাফি বিন মর্তুজা। ওভার প্রতি দিয়েছেন ৪ রান। নাবিন উল হকের ইকোনমি ৫ ও নাসুম আহমেদের ৫.০৯।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টানটান উত্তেজনার ম্যাচে পরিসংখ্যান কী বলে

আপডেট সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২