ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুজনের খোঁচা : যা বললেন শ্রীলঙ্কান কোচ

  • আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শানাকার প্রতিবাদে খালেদ মাহমুদ সুজন আর চুপ করে থাকতে পারেননি। বুধবার তিনি খোঁচা দিয়ে বসলেন, বাংলাদেশ দলে দুজন বিশ্বমানের বোলার থাকলেও শ্রীলঙ্কা দলে তো কোনো বোলারই দেখছেন না তিনি। সুজনের প্রতিক্রিয়ায় চটেছেন লঙ্কান কোচ। সুজনের এমন মন্তব্যে চটেছেন শ্রীলঙ্কা দলের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের মন্তব্যকে অযৌক্তিক দাবি করেছেন তিনি।

শানাকাকে খোঁচা মেরে সুজন বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের দুজন (বিশ্বমানের বোলার) রয়েছে। এটি ভালো ব্যাপার। আমাদের অন্তত মোস্তাফিজ ও সাকিব রয়েছে। আমার মনে হয় না, তাদের সাকিব ও মোস্তাফিজের মতো বিশ্বমানের কোনো বোলার আছে।’

কোচ পিয়াল বিজেতুঙ্গা সুজনের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এই মন্তব্য (সুজনের) জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকত না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না।’

উল্লেখ্য, মঙ্গলবার আফগানিস্তানের বোলারদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন তিনি শানাকা। তার মতে, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো দুর্দান্ত বোলার নেই। সাকিব ও মোস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। এতেই থামেননি শানাকা। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সহজ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুজনের খোঁচা : যা বললেন শ্রীলঙ্কান কোচ

আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২