দেশে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮
- আপডেট সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / 128
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭০৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬৩ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জনে পৌঁছেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্ত হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ শতাংশ।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস
























