ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

  • আপডেট সময় : ০৯:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগেই আভাস পাওয়া গিয়েছিল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে পরিবর্তন আসতে যাচ্ছে। সেই ধারণা এবার সত্যি হলো; সাব্বির-সাইফউদ্দিনকে বাদ দিয়ে নতুন দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ডবাইয়ে থাকা সৌম্য সরকার ও শরীফুল ইসলাম।

শুক্রবার (১৪ অক্টোবর) বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। আইসিসির বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে দিতে হতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। তার একদিন আগেই নিজেদের চূড়ান্ত দল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠাল বিসিবি।

এর আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১৪ সেপ্টেম্বর ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ১৫ জনের সাথে স্ট্যান্ডবাই হিসেবে আরো চারজনের নাম ঘোষণা করেন তারা।

মূল স্কোয়াডে না থাকা সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম ছিলেন চারজনের স্ট্যান্ডবাইয়ের তালিকায়। এই ১৯ জন নিয়েই দুবাই এবং নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় টাইগাররা। এবার বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগেই সুখবর পেলেন সৌম্য-শরিফুল।

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই- মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

আপডেট সময় : ০৯:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২