ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

  • আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপের আবহে নিজেদের মুড়িয়ে নিলো বাংলাদেশ। আজ সকালে টাইগাররা পা রেখেছে বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়াতে। সাকিব আল হাসান ছাড়া পুরো দলই পৌঁছে গেছে ব্রিসবেনে। অকল্যান্ড থেকে বাংলাদেশ দলকে বহনকারী বিমান সকাল ১০টার পর পরই ব্রিসবেনে পৌঁছেছে।

ভাগ্যের নির্মম পরিহাস। অস্ট্রেলিয়ায় পা রাখা দলের সাথে ছিলেন না ঘোষিত বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান ও সাইফুদ্দীন। ধারাবাহিক ব্যর্থতার ফলে বিশ্বকাপের আগ মুহূর্তে বাদ পড়েছেন তারা। তাদের সর্বনাশে পৌষ মাস হয়েছে সৌম্য সরকার ও শরিফুলের। শেষ মুহূর্তে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ হয়ে গেছেন তারা।

আজ বিশ্রামে থেকে আগামীকাল অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ। ১৭ ও ১৯ অক্টোবর দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৭ তারিখ আফগানিস্তান ও ১৯ তারিখ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের মূল বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ তারিখ, পাকিস্তানের বিপক্ষে।

এদিকে দলছুট হয়ে সাকিব গতকালই চলে এসেছিলেন অস্ট্রেলিয়ায়। আজ মেলবোর্নে বিশ্বকাপে অংশ নেয়া বাকি দলগুলোর অধিনায়কদের সাথে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২