ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দলীয় জটিলতার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মূল পর্বের অংশ হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে দলে বেশ কিছু জটিলতা রয়েছে। সমস্যাপূর্ণ দলকে পুনর্গঠন করতে না পারলে বাংলাদেশ দলের জন্য আরো একটি জয়হীন ব্যর্থ টুর্নামেন্টে পর্যবসিত হবে এবারের বিশ্বকাপ।

একটি অফসোর জুয়ার ওয়েবসাইটের সাথে চুক্তি বাতিল করার পর নির্বাচকরা তারকা অল রাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় স্কোয়াডের অন্তর্ভুক্ত করেছে এবং তার কাঁধে তুলে দিয়েছে নেতৃত্ব। কিন্তু এশিয়া কাপের আগে সাকিবের প্রত্যাবর্তনের প্রভাব দলে সামান্যই পড়েছে। মহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমে আফগানিস্থানের কাছে পরাজিত হয়। পরে তারা হেরে যায় শিরোপা জয় করা শ্রীলঙ্কার কাছেও। এদিকে বিশ্বকাপের আগে এই সপ্তাহে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচের সবকটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ২ এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা। সেখানে তাদের লড়তে হবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও প্রথম পর্ব থেকে উঠে আসা দুটি দলের বিপক্ষে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় কোচ ও ক্রিকেট ধারাভাষ্যকার নাজমুল আবেদীন বলেন,‘ এই ধরনের টুর্নামেন্টে কোনো সহজ ম্যাচ থাকে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি, তাতে দল থেকে কিছু আশা করা কঠিন। আমরা যদি একটি ম্যাচেও জয়লাভ করতে পারি তাহলে সেটি হবে বড় অর্জন।’

টি-টোয়েন্টি টুর্নামেন্টের মূল পর্বে এমনিতেও বাংলাদেশের পারফর্মেন্স হাতাশাজনক। ২০০৭ সালের উদ্বোধনী আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র জয় ছাড়া উল্লেখ করার মতো আর কোনো সফলতা নেই টাইগারদের।

গতবছর বিশ্বকাপে জয়হীন মিশন এবং এর পরপর পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের আগে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় কিছুটা পরিবর্তনের আশা জাগিয়েছিল টাইগাররা। কিন্তু পরপর ব্যর্থতা ঝাঁকুনি দেয় কোচ রাসেল ডোমিঙ্গোর আসনে। তাকে সরিয়ে দেয়া হয় টি-টোয়েন্টির প্রধান কোচের আসন থেকে। এশিয়া কাপে যাওয়ার আগমুহূর্তে তার পরিবর্তে পরামর্শকের মোড়কে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেয়া হয় ভারতীয় কোচ শ্রীরাম শ্রীধরনের হাতে। ব্যাটিং সাইটের সাথে সাকিব আল হাসানের চুক্তি বাতিলের আল্টিমেটামে নতি স্বীকার করে ফিরে আসার আগে পর্যন্ত নেতৃত্ব নিয়েও ভুগতে হয়েছে বাংলাদেশকে।

বিষয়টি কঠিন
কঠিন পরিবেশে দলকে ‘চ্যালেঞ্জ’ গ্রহণে উদ্বুদ্ধ করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে দলের যে সুযোগ রয়েছে সে বিষয়েও কোনো সন্দেহ নেই তার মধ্যে।

তিনি বলেন, ‘তাদের উচিৎ হবে জয় পরাজয়ের কথা না ভেবে নিজেদের মেলে ধরা এবং সেরা খেলাটা উপহার দেয়া। গ্রুপের অন্য দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে থাকায় খেলাগুলো বেশ কঠিন হবে। সেখানকার কন্ডিশনও বেশ চ্যালেঞ্জিং হবে।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে নেতৃত্ব দেবেন সাকিব, মেহেদী হাসান মিরাজ, লিটন দাশ ও আফিফ হোসেন। অপরদিকে পেস বোলিংয়ে নেতৃত্ব দিবেন মোস্তাফিজুর রহমান।
আগামী ২৪ অক্টোবর হোবার্টের বেলেরিভ ওভালে প্রথমিক পর্ব থেকে উঠে আসা এ গ্রুপের রানারআপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দলীয় জটিলতার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২