ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

জিম্বাবুয়েকে হারিয়ে লড়াইয়ে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট সময় : ০৯:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জমে উঠেছে বিশ্বকাপ। লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। বিশেষ করে গ্রুপ বি-তে যা হচ্ছে, তাতে বিশ্বকাপের উত্তেজনা বেড়ে যাবে নিঃসন্দেহে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, কেউ সহজেই হার মেনে নিচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ আজ জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে দেয়ায়, দুটো করে ম্যাচ খেলে প্রতিটি দলেরই জয় একটা করে। ফলে মূল পর্বে কারা খেলবে? প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে ২১ অক্টোবরেই। দুটো ম্যাচে চারটা দল মাঠে নামবে অঘোষিত সেমিফাইনালের মতো করে।

বিশ্বকাপে গ্রুপ-বি’র লড়াইয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। হোবার্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে জিম্বাবুয়ের বোলিং তোপে ১৫৩ রানেই থামে ক্যারিবীয়রা। সর্বোচ্চ ৪৫ রান আসে জনসন চার্লসের ব্যাটে। আগের ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো সিকান্দার রাজা আজ উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে, মাত্র ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

তবে শুরুটা ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে তারা। মাঝে এভিন লুইস ১৩ ও কাইল মায়ার্স ১৫ রানে ফিরে যান। তবে ১২.২ ওভারে নিকোলাস পুরান ফিরে গেলে খেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, ১১ রানের ভেতর হারায় ৪ উইকেট। তবে রভম্যান পাওয়েলের ২১ বলে ২৮ আর আকিল হোসেনের ১৮ বলে অপরাজিত ২৩ রানে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ২ ওভারেই জিম্বাবুয়ের সংগ্রহ ২৯ রান। ৯ বলে ১৩ রানে রেজিস চাকাভা ফেরার পর দলীয় ৪৭ রানে টনি মুঙ্গোয়াকেও হারায় জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে আসে ৫৫ রান আসে ৩ উইকেট হারিয়ে। মাঝে শন উইলিয়ামস ফিরে যান ১ রানে।

সিকান্দার রাজা এসে পাল্টা আক্রমণের চেষ্টা করেন, তবে ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৮ বলে ১৪ রানে। এর ২৭ রান করা ওয়েসলি মাধেভেরেকেও হারায় জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ৬৪ রান। ভরসা হয়ে উঠতে পারেননি আর কেউই। রায়ান বার্ল ১৭ ও মিল্টন শুম্বা ফেরেন ৯ বলে ২ রান করে।

শেষ চেষ্টা করেন লুক জঙ্গি। তবে বাকিদের ব্যর্থতায় তার ২২ বলে ৯৯ রানের ইনিংসটা শুধুই সান্ত্বনা হয়ে থাকলো। তবে বিশ্বকাপের মূল পর্বে যাবার দৌড়ে অবলম্বন হয়েও উঠতে পারে ইনিংসটা। ১০ বল বাকি থাকতেই জিম্বাবুয়ে থামে ১২২ রানে। আলজারি জোসেফ ১৬ রানে নেন ৪ উইকেট, জেসন হোল্ডার ৩ উইকেট নেন ১২ রানে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিম্বাবুয়েকে হারিয়ে লড়াইয়ে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৯:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২